Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৮৪৭-মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।
১৮৬২-ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।
১৮৭৯-অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৯০৬-কানাড়া ব্যাঙ্ক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫-ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়।
১৯৯৭-ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়।
২০১৭-ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮০ – ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী, যুগান্তর দলের তহবিল গঠনে ভারপ্রাপ্ত আধিকারিক অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮২ – ভারতরত্ন বিধানচন্দ্র রায়, চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় র জন্মদিন আজ।
১৮৯৯ – ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার চার্লস লটন এদিন জন্মান।
১৯০৩ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আবুল ফজল-এর জন্মদিন আজ।
১৯২৩ – হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক এদিন জন্মান।
১৯২৮ – একুশে পদক বিজয়ী বাঙালি সেতারবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক মীর কাশেম খান আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩২-ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী-র জন্মদিন আজ।
১৯৩৮ – বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া এদিন জন্মান।

আরও পড়ুন   হৃদরোগ থেকে হিমোগ্লোবিন, সবেতেই দারুণ কার্যকরী কালো জাম

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬২ – ভারতরত্ন বিধানচন্দ্র রায়, ভারতীয় চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৭ – মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক রবার্ট মিচাম-এর প্রয়াণ দবস আজ।
২০০৯ – কার্ল মালডেন, মার্কিন অভিনেতা এদিন প্রয়াত হন।
২০২০ – বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author