সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯১৯ -আজকের দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।
১৯৪৭ – ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য আজকের দিনে ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ হয়।
১৯৫৩ – পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন এদিন।
১৯৭১ -বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভারতীয় সীমান্ত অতিক্রম করে আজকের দিনে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯১২ – একজন বাঙালী রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ অজিতকৃষ্ণ বসু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪১ – আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন-এর জন্মদিন আজ।
১৯৬২ – একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ এদিন জন্মান।
১৯৮৪ – বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড় সৈয়দ রাসেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩২ – বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৭ – বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র-র প্রয়াণ দিবস আজ।
২০০৯ – আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক এদিন প্রয়াত হন।
২০২০ – বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?