সময় কলকাতা ডেস্ক, ৫ জুলাই : তিনদিন পরেই এক দফার পঞ্চায়েত নির্বাচন বঙ্গ জুড়ে । রাজ্যে ভোট কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে আগাম চর্চা গলিতে-মোড়ে।নির্বাচনের ক্ষেত্রে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ভোটদান ও ভোট গণনার দিন। এই দুদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চৰ্চা আপাতত সামনে না এলেও রাজনৈতিক আবহে প্রাকৃতিক বিষয়ও যথেষ্ট উল্লেখযোগ্য।বিশেষ করে ভোটের দিন বৃষ্টি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। ভোটে বৃষ্টি হবে কিনা সেদিকে নজর রাখছেন নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সবধরণের মানুষ। বিশেষ করে ভোটে বৃষ্টি হতে পারে কিনা তার দিকে চোখ ভোট কর্মী, রাজনৈতিক মহল, বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটদাতাদের। ভোটের-দিন বৃষ্টি নিয়ে কি বলছে অবহাওয়া দফতর?
ভোটে বৃষ্টি নিয়ে কী বলছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়? তিনি ঠিক কী জানিয়েছেন নির্বাচন ও গণনার দিনের আবহাওয়া নিয়ে? সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,ভোটের দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
আরও পড়ুন :তৃণমূলের মিছিলে বোমা, মৃত ১৭ বছরের স্কুলপড়ুয়া, বঙ্গ আবার উত্তপ্ত

পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । কোচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টি। সবমিলিয়ে বর্ষার মরশুমে পঞ্চায়েত ভোটে বৃষ্টি ও দুর্যোগের ভ্রূকুটি থাকছে।
আরও পড়ুন :অধীরের আবেদন খারিজ, পঞ্চায়েত নির্বাচন এক দফাতেই


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে