সময় কলকাতা ডেস্ক, ৫ জুলাই : অধীর রঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অধীর রঞ্জন চৌধুরী আগেই পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করানোর জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছিলেন এবং তাঁর মন্তব্য ছিল -তৃণমূল স্তরে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী পৌঁছাচ্ছে না ।তাই তাঁর আবেদন ছিল পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর। বুধবার তাঁর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আসছে এই মর্মে টি এস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীর চৌধুরীর আবেদন খারিজ করে জানায়, ভোট হবে এক দফাতেই।
অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, নির্বাচনী সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করানোর ফলে ভোটে দফা আরও বাড়ানো হোক । নইলে মৃত্যু আরও বাড়তে পারে।প্রায় একই কথা বলেছিলেন আইএসএফ বিধায়ক ও অন্যতম শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী। তাঁর ও যুক্তি ছিল, জেলা, বুথ ও ভোটার বেড়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনী বা ভোটের দফা বাড়ানো হোক।
অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের যুক্তি ছিল, কেন্দ্রীয় বাহিনী গ্রাস রুট লেভেল পর্যন্ত পৌঁছতে পারছে না। এ অবস্থায় নির্বাচনে বুধবার এনিয়ে রায় দেয় কলকাতা হাইকোর্ট।টি এস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকায় ভোটের দফাও বাড়ানো হবে না। আদালতের রায়ের পরেও মৃত্যু থেমে নেই বঙ্গে। বিভিন্ন বয়সের মানুষ প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবারও দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমা পড়ে। প্রাণ হারায় ১৭ বছরের এক স্কুল ছাত্র। শাসক ও বিরোধীরা বঙ্গ জুড়ে অভিযোগ – পাল্টা অভিযোগের প্রতিদ্বন্দ্বিতায়। ভোটের দিন কী হবে, সাম্প্রতিক হিংসার আবহ থেকে রাহুমুক্তি মিলবে কিনা সেকথা সময়ই বলবে।একদফার পঞ্চায়েত নির্বাচনে সেনাবাহিনী পর্যাপ্ত বলা হয়, ভোট কতটা শান্তির আবহে হয় তা জানতে খুব বেশি অপেক্ষা করতে হবে না।।
আরও পড়ুন :পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বঙ্গ, শুধুই ঝরছে প্রাণ


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের