সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় ফের দিল্লির আদালতে হাজিরা দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট তৈরি করেছে ইডি। গত ২ বছর ধরে আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিনকে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে। তারই মধ্যে গত বছর এই মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পেয়েছেন তিনি। যদিও জ্যাকলিন জামিনে ছাড়া পেলেও বিদেশযাত্রার জন্য তাঁকে বার বার অনুমতি চাইতে হয়েছে। একাধিক বিধিনিষেধও রয়েছে তাঁর ওপর।
আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা ভারতের, দলে বাংলার এক ক্রিকেটার

প্রসঙ্গত, গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ই শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।।

কিছুদিন আগেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের বয়ান রেকর্ড করা হয়। সিআরপিসি ১৬৪ ধারায় তাঁর ওই জবানবন্দি গ্রহণ করা হয় বলেই সূত্রের খবর। সূত্রের খবর,অন্তর্বর্তী জামিন পাওয়ার পর অবশেষে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে, জামিনে থাকাকালীন তাঁকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলেই জানা গিয়েছে। যদিও এর আগে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে জামিনের জন্য আবেদনের শুনানিতে সশরীরে হাজির হয়েছিলেন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, ‘টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। যদিও পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন? ’ এই মর্মে জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের বিরোধিতা করে আদালতে ইডি জানায়, জ্যাকলিন তদন্তে একেবারেই সহযোগিতা করেননি। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন সে।


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে