সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাই : বঙ্গে জুড়ে বেলাগাম হিংসা পঞ্চায়েত নির্বাচনে। রক্ত ঝরেই চলেছে। প্রাণও যাচ্ছে রাজনৈতিক সংঘর্ষ, সন্ত্রাস ও হিংসায়। এবার কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনে বলি হলেন বিজেপির এক পোলিং এজেন্ট।বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে বুথ চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোলিং এজেন্ট মাধব বিশ্বাস
আরও পড়ুন :উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পীরগাছায় খুন নির্দল প্রার্থীর সমর্থক
এবারের পঞ্চায়েত নির্বাচনে হিংসার গ্রাফ সবচেয়ে উর্ধ্বমুখী তার মধ্যে কোচবিহারের স্থান সামনের সারিতে। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কোচবিহার জেলা। বিজেপির পোলিং এজেন্ট খুন হওয়ার ঘটনা কোচবিহারের হিংসার আবহকে আরও সুস্পষ্ট করে তুলেছে।। ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট খুন হওয়া ছাড়াও অন্য আরেকটি বুথে বোমার আঘাতে মাথা ফেটেছে অনিতা অধিকারী নামে এক সিপিএম প্রার্থীর।
আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের দিন শুভেন্দুকে নিজের এলাকাতেই থাকতে হবে,জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
উল্লেখ্য,ভোট শুরুর কয়েকঘন্টা আগে কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জনৈক তৃণমূল কর্মী গণেশ দাস খুন হন। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।তাঁর সঙ্গে আরেক তৃণমূল কর্মীও গুরুতরভাবে আহত হন। রাত পেরোতে না পেরোতেই আবার অশান্ত হয়ে ওঠে কোচবিহার। সূত্রের খবর, ফলিমারিতে বুথ কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস ঢুকতে যাওয়ার সময় তাঁকে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপর উত্তেজনা ছড়ায়। চলে গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিজেপির পোলিং এজেন্ট। ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও এঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।।
আরও পড়ুন :বনগাঁর এড়োপোতার ভোটের আগে ভোটকর্মীদের ওপরে চড়াও জনতা,জলে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স


More Stories
ধূপগুড়ি উপনির্বাচনের প্রাক্কালে বদলি ধূপগুড়ির “তিরস্কৃত’ বিডিও শঙ্খদীপ দাসকে
পুকুরে ব্যালট পেপার মিলল মাছ ধরতে গিয়ে! ভিডিও ভাইরাল
এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কোন ইঙ্গিত দিচ্ছে? সবুজ ঝড়ের মধ্যেও শাসক দলের অস্বস্তি কোথায়?