Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন কিমা পরোটা

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন কিমা পরোটা

সময় কলকাতা ডেস্ক,১০ জুলাই:  সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে একদমই ভালো লাগেনা। তাই পরিবারের সদস্যদের চমক দিতে  বাড়িতেই বানিয়ে ফেলুন  মজার চিকেন কিমা পরোটা। চিকেন কিমা পরোটা বানানো খুবই সহজ আর খেতে ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই চিকেন কিমা পরোটা।  রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই চিকেন কিমা পরোটা। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস, আর কি চাই? চিকেন কিমা পরোটা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

মাংসের কিমা-১ কাপ

আটা-২ কাপ

পেঁয়াজ মিহি কুচি-আধা চামচ

কাঁচামরিচ কুচি-আধা চা চামচ

এলাচ-৩ টি

লবঙ্গ-৩টি

তেজ পাতা-১টি

দারুচিনি-১টি

লবণ ও তেল-পরিমাণমতো

আদাবাটা-১ চামচ

রসুন বাটা-১ চামচ

জিরা গুঁড়া- ১ চামচ

ধনে গুঁড়া-১ চামচ

মরিচগুঁড়া-১ চামচ

হলুদ গুঁড়া-১ চামচ

লেবুর রস-  পরিমাণ মত

পদ্ধতি

প্রথমে আটা, লবণ, তেল অল্প দিয়ে একত্রে মিশিয়ে জল দিয়ে আটা মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিন। এবার মাংসের কিমা, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচগুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লেবুর রস, লবণ দিয়ে মেখে ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। তারপর ম্যারিনেট হয়ে গেলে প্যানে তেল দিয়ে মাংস নেড়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজ পাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে অল্প জল দিয়ে ভুনা করে নামিয়ে নিন। তারপর আটার ডো থেকে বড় লেচি কেটে নিয়ে তাতে কিমা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে।

আরও পড়ুন   বয়সভিত্তিক তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে একাধিক খেতাব ভারতের

রুটি বেলার সময় মনে হবে চিকেন বেড়িয়ে যাবে,কিন্তু যাতে বেড় না হয় তাই আস্তে আস্তে বেলতে হবে। তারপর প্যানে তেল গরম করে রুটি দিয়ে এক পিট ভালো করে হলে উল্টিয়ে দিতে হবে। এবার দুই পাশ ভেজে উঠিয়ে নিলেই পরোটা রেডি। গরম গরম পরিবেশন করুন চিকেন কিমা পরোটা।

About Post Author