সময় কলকাতা ডেস্ক,১০ জুলাই : জ্যাক দ্যা রিপারকে মনে আছে? সিরিয়ালকিলারদের ক্ষেত্রে যৌনকর্মীদের টার্গেট বা খুন করা নতুন কোনও বিষয় নয়। যৌনকর্মীদের সিরিয়াল কিলিং করার তালিকায় নতুন অভিযুক্তর নাম ব্রায়ান্ট রিভেরা।হালের জ্যাক দ্যা রিপার হিসেবে তাঁর নাম উঠে এসেছে যেখানে মেক্সিকোর যৌনকর্মীদের লাগাতার খুন করা হচ্ছিল। অভিযোগ, ক্যালিফোর্নিয়া নিবাসী ব্রায়ান্ট রিভেরা অন্তত তিন যৌনকর্মী খুনের বিষয়ে অভিযুক্ত।
জ্যাক দ্য রিপার সম্পর্কে কী জানা যায়? জ্যাক দ্যা রিপার ছিল লন্ডনের এক সিরিয়াল কিলার। তার টার্গেট ছিল মূলত যৌনকর্মীরা।১৮৮৮ থেকে ১৮৯১ সালে তার ঘটানো হত্যাকাণ্ডগুলির কথা জানা যায়, যেখানে প্রধানত ইস্ট এন্ড অফ লন্ডনের বস্তি এলাকার অধিবাসী ও সেই এলাকায় কর্মরত নারী যৌনকর্মীরা তার টার্গেট হয়ে ওঠে । অন্তত পাঁচটি খুন একই পদ্ধতিতে সে করেছিল। এদের গলার নলি কেটে হত্যা করার পর পেট চিরে ফেলা হয়েছিল। অন্তত তিন জনের ক্ষেত্রে দেখা গিয়েছিল শরীরের অভ্যন্তরের অন্ত্রগুলি কেটে বা দেওয়া হয়েছিল। এই দেখে অনুমান করা হয়, হত্যাকারীর শারীরতত্ত্ব বা শল্যচিকিৎসা-সংক্রান্ত কিছু জ্ঞান ছিল। ১৮৮৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হত্যার ঘটনাগুলির কাহিনী লন্ডনে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন :হাড়হিমকরা কাণ্ডের নায়ক মাদকাসক্ত! স্ত্রীকে খুন করে খুলি দিয়ে সিগারেটের ছাইদানি !
ব্রায়ান্ট রিভেরাকে গ্রেফতার করার ক্ষেত্রে প্রাপ্ত পুলিশি তথ্য অনুযায়ী ,মেক্সিকান যৌনকর্মীদের টার্গেট করে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় এই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে অভিযুক্ত করে সুনির্দিষ্ট মামলারুজু করা হয়েছে।
অভিযোগ অনুসারে, ৩০বছর বয়সী ব্রায়ান্ট রিভেরাকে বৃহস্পতিবার মার্কিন মার্শাল এবং এফবিআই লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার করেছিল।বাজা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের অনুরোধে এই গ্রেপ্তার করা হয়েছে, যিনি শুক্রবার বলেছিলেন যে রিভেরা সেপ্টেম্বর ২০২১ এবং ফেব্রুয়ারি ২০২২-এর মধ্যে তিজুয়ানায় তিনটি “ফেমিসাইড”-এর জন্য গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি করা হচ্ছে।
আরও পড়ুন :হাসপাতালের পার্কিং লটে সহবাস : যৌন মিলনের জেরে প্রাণ গেল রোগীর, চাকরি গেল নার্সের


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত