Home » ইউক্রেনে কত রাশিয়ানের মৃত্যু হয়েছে, তথ্য সামনে এল

ইউক্রেনে কত রাশিয়ানের মৃত্যু হয়েছে, তথ্য সামনে এল

সময় কলকাতা ডেস্ক,১১ জুলাই :  কত রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেনে ?রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সরকারি স্তর থেকে রাশিয়ানের মৃত্যুর প্রকৃত তথ্য চেপে যাওয়ার অভিযোগ আগেই ছিল। এবার সেই অভিযোগে সীলমোহর পড়ল। তথ্য বলছে প্রায় পঞ্চাশ হাজার রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেনে যা কিনা রাশিয়ান সরকারি পরিসংখ্যানের দেওয়া তথ্যের আট গুন বেশি । ইউক্রেনে রাশিয়ানের মৃত্যু নিয়ে কাজ করা মিডিয়াজোনা ও মেদুসা যা জার্মানির একটি বিশ্ববিদ্যালয় সঙ্গে কাজ করছে তাদের মাধ্যমে এই পরিসংখ্যান  সামনে এসেছে।স্বাভাবিকভাবেই  মৃত সৈনিকদের শনাক্ত করার পরে,মৃত্যু লুকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা রাশিয়ান সরকারের, এবার উঠছে এরকম অভিযোগ।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ৫০৪ দিনে পড়েছে।যুদ্ধ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে।আর এই দীর্ঘমেয়াদি যুদ্ধে কত রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেনে তা নিয়ে প্রাপ্ত স্বাধীন পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, আকাশপাতাল পার্থক্য দেখা যাচ্ছে রাশিয়ার সরকারি হিসেবের সঙ্গে। ইউক্রেনে রাশিয়ানদের মৃত্যু নিয়ে রুশ সরকারের দেওয়া তথ্যে প্রকৃত তথ্য চেপে যাওয়ার অভিযোগ ছিলই। এবার যে তথ্য সামনে এসেছে তার মধ্যে ও সরকারি তথ্যের মধ্যে ফারাক প্রায় ৪১,০০০ প্রাণের। মস্কো বা কিয়েভ – কেউই সময়মত  মৃত্যুর খবর দেয় নি। অথচ দেখা গিয়েছে একের পর এক প্রাণহানী ঘটেছে। এতদিন ধরে রাশিয়ার সরকারি স্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ছয় হাজার।আর গবেষণা ও সমীক্ষা বলছে এই মৃত্যুর সংখ্যা ৪৭০০০।

এক বিরাট চ্যালেঞ্জ হাতে নিয়ে সমীক্ষার কাজ চালিয়ে যাওয়া মিডিয়াজোনা এবং বিবিসির রাশিয়ান সার্ভিস, স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্কের সাথে কাজ করে, নিশ্চিত যুদ্ধের মৃত্যুর একটি ডাটাবেস তৈরি করতে সোশ্যাল মিডিয়া পোস্টিং এবং রাশিয়া জুড়ে কবরস্থানের ছবি ব্যবহার করেছে।৭জুলাই পর্যন্ত, তারা ২৭,৪২৩ জন নিহত রাশিয়ান সৈন্যকে শনাক্ত করেছে।অর্থাৎ যুদ্ধে মৃত্যু নিয়ে কাজ করা সমীক্ষাকারীদের দাবি করা পরিসংখ্যানের অর্ধেকের বেশি পরিচয় সরাসরি সামনে এসছে।

“এরা শুধুমাত্র সৈন্য যাদেরকে আমরা নাম দিয়ে চিনি, এবং প্রতিটি ক্ষেত্রে তাদের মৃত্যু একাধিক সূত্র দ্বারা যাচাই করা হয়েছে ” বলেছেন দিমিত্রি ট্রেশচানিন, মিডিয়াজোনার একজন সম্পাদক যিনি সার্বিক সমীক্ষা তদন্তের স্তরে নিয়ে পরিসংখ্যানের  তত্ত্বাবধানে সাহায্য করেছিলেন।
“আমরা মেডুজার সাথে যে অনুমানটি করেছি তা আমাদের হাইড করা (লুকিয়ে রাখা )মৃত্যু দেখতে দেয়, রাশিয়ান সরকার  ব্যর্থভাবে লুকানোর চেষ্টা করছে”।

About Post Author