সময় কলকাতা ডেস্কঃআজ ১২ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৯২০ – কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্ম সম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
১৯৪০ – ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।
১৯৭৫ – ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৯৯৩ – জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৫ – যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ,সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৫৪ – জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা এদিন জন্মান।
১৮৬৩ – আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ-এর জন্মদিন আজ।
১৮৬৯ – শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৯ – বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের জন্মদিন আজ।
১৯২১ -সুকুমারী ভট্টাচার্য,প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক এদিন জন্মান।
১৯৬৫ – সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার।
আরও পড়ুন মিলল না রক্ষকবচ! নিয়োগ দুর্নীতি তদন্তে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৯৯ – রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
২০১৩ – অমর গোপাল বসু,বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতার প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক