সময় কলকাতা ডেস্ক,১১ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব মিটতেই আসন্ন রাজ্যসভার নির্বাচনে ৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁরা পুনরায় মনোনয়ন পেলেন। নতুন মুখ হিসাবে এলেন শমিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেল। জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই বাংলায় সাত আসনে রাজ্যসভা নির্বাচন। সূত্রের খবর,তৃণমূল দোলা, ডেরেক ও সুখেন্দু শেখরকে পুনরায় মনোনয়ন করে। তবে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবের জায়গায় নতুন মুখ আনল বাংলার শাসক দল। বাংলা থেকে আরও রাজ্যসভা সাংসদের পদ খালি হচ্ছে অগস্ট মাসেই। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের আসনও ফাঁকা হচ্ছে। এবার সেই আসন হারাচ্ছে কংগ্রেস। সেই আসন এবার দখল করবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। যদিও বাংলা থেকে রাজ্যসভায় কাকে পাঠাবে, তা এখনও ঠিক করেনি গেরুয়া শিবির।

উল্লেখ্য, রাজ্যসভায় বাংলা থেকে ৭টি আসন শূন্য হয়েছে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৬ জুলাই। সাত আসনের মধ্যে ৬টিই তৃণমূলের দখলে। সেই ছয় আসনে কারা প্রার্থী হবেন, তা নিয়ে মাস খানেক ধরেই জল্পনা চলছিল। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হল। ১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, ১১ তারিখ মঙ্গলবার তৃণমূল প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন।
আরও পড়ুন মিলল না রক্ষকবচ! নিয়োগ দুর্নীতি তদন্তে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক
সেই কারণে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রবিবার বিধানসভায় কিছু দলীয় বিধায়ককে ডেকে তাঁদের দিয়ে ফর্মে সই সাবুদ করিয়ে রেখেছেন। তাঁরা হবেন প্রস্তাবক। অগাস্ট মাসেই খালি হচ্ছে বাংলার ৬টি রাজ্যসভার আসন। তারমধ্যে ৫টিই আছে তৃণমূলের দখলে আর একটি কংগ্রেসের। এছাড়াও লুইজিনহো ফেলেইরো তৃণমূল ছাড়ার পর থেকেই রাজ্যসভায় তাঁর আসনও ফাঁকা। এই ৭ আসনের নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যসভায় তৃণমূলের ৫ সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব বর্মণ, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের মেয়াদ শেষ হচ্ছে।

প্রসঙ্গত,পঞ্চায়েত ভোট চলাকালীন রাজ্যসভার ভোট নিয়ে বিধানসভায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বিধানসভার জয়েন্ট সেক্রেটারি স্বস্তি আচার্য রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। ১৩ জুলাই বাংলায় খালি হওয়া সাত রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৪ জুলাই মনোননয়ন প্রত্যাহারের শেষ দিন। শাসকদল প্রার্থী তালিকা ঘোষণা করলেও প্রধান বিরোধী দল হিসেবে এখনও বিজেপি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনিয বিজেপি একটি আসনে কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, সেটাই এখন দেখার।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?