সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি পেলেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্টইন্ডিজ সফরে ডোমিনিকার উইন্ডসর পার্কে জীবনের প্রথম ইনিংসেই শতরান করে যশস্বী বোঝালেন তাঁর ভারতীয় দলে অন্তর্ভুক্তি কতটা যুক্তিযুক্ত ছিল। ভারতীয় অধিনায়কের সঙ্গে প্রথম উইকেটে ২২৯ তোলেন এই তরুণ ভারতীয় ওপেনার। রোহিত ফিরে গেলেও চা পানের বিরতিতে অপরাজিত থেকে অভিষেক লগ্নে শতরানকারী এই ক্রিকেটার।উল্লেখ্য, মুম্বাই দলের হয়ে রঞ্জি খেললে আদতে উত্তরপ্রদেশের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে ধারাবাহিক রান পেয়েছেন। শতরান করেছেন,সবচেয়ে দ্রুত অর্ধশত রানের রেকর্ড গড়েছেন তিনি। টেস্টে সুযোগ পেয়েই তাকে কাজে লাগালেন যশ।
আরও পড়ুন : কয়েদিদের মধ্যে প্রেম : জেলেই পরিচয়,দুই কয়েদি বাঁধা পড়ল বিবাহবন্ধনে
১৯৩৩ সালে ইংল্যান্ড দলের বিরুদ্ধে খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। সেই পথে একে একে হেঁটেছেন অনেকেই। ভারতখ্যাত অনেক ক্রিকেটার অভিষেক লগ্নে সেঞ্চুরি করে হারিয়ে গিয়েছেন, অনেকেই বিশ্বখ্যাত হয়ে উঠেছেন। প্রথম টেস্টে শতরানকারীদের তালিকায় আছেন, লালা অমরনাথ,দীপক শোধন, কৃপাল সিংহ, আব্বাস আলী বেগ,হনুমন্ত সিংহ, গুন্ডাপ্পা বিশ্বনাথ,সুরিন্দর অমরনাথ মহম্মদ আজাহারউদ্দিন,প্রবীণ আমরে,সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান,রোহিত শর্মা, পৃথ্বী শ, শ্রেয়শ আইয়ার। তালিকায় সংযোজিত হল যশস্বীর নাম।বিশ্বের ১১৩ তম ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।এঁদের মধ্যে আবার দুজন অভিষেক টেস্টের দু ইনিংসে সেঞ্চুরি করেছেন। অর্থাৎ যশস্বীর এই ইনিংস ধরলে অভিষেক টেস্টে ১১৫ টি শতরানের রেকর্ড হয়েছে।এখন দেখার আগামী দিনে দীপক শোধনের মত দ্রুত হারিয়ে না গিয়ে যশস্বী আরেকজন বীরেন্দ্র সেহবাগ বা সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে ওঠেন কিনা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের