স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুলাই: জল্পনার অবসান। স্পেনের ক্লাব বার্সেলোনায় সই করলেন ব্রাজিলের উদীয়মান ফরওয়ার্ড ভিটর রকি । ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিকো পারানায়েনস থেকে এই অষ্টাদশ বর্ষীয় উদীয়মানকে দলে নিল ব্লাউগ্রানারা। ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনের অন্যতম সফল ক্লাবে আসতে চলেছেন রকি । যাঁকে এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম সম্ভাবনাময় ফরওয়ার্ড বলে মনে করছে ফুটবল মহলের একাংশ। বল পায়ে তাঁর শিল্প, গোল করার ক্ষমতা, বিপক্ষের রক্ষণভাগকে চুরমার করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ফুটবলারের মধ্যে। মূলত ফরওয়ার্ড হলেও উইংয়েও সমান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তিনি। ব্রাজিলের ক্লাব পারানায়েনসের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ২২ গোল
আরও পড়ুন : প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত অশ্বিন, গড়লেন একাধিক বিরল রেকর্ড

বয়স মাত্র ১৮। তাতে কী হয়েছে?ইতিমধ্যে অনেকে তাঁকে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডোর সঙ্গেও তুলনা করছে।বেশ কয়েক বছর ধরে ফুটবলারটিকে স্কাউট করছে বার্সেলোনা। জল্পনা শোনা যাচ্ছিল এই মরশুমে তাঁকে সই করাতে পারে বার্সেলোনা। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই খবরে সরকারি সিলমোহর দেওয়া হল। যদিও এখনই বার্সেলোনায় যোগ দিচ্ছেন না ভিটর রকি। ২০২৪-২৫ মরশুমে দলের সঙ্গে যোগ দেবেন। জানা গিয়েছে, ব্রাজিলের এই প্রতিভাবান ফুটবলারের সঙ্গে সাত বছরের চুক্তি হয়েছে ক্লাবের। ব্রাজিলের এই ফুটবলারকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি। সেই তালিকায় ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার- সহ একাধিক বড় ক্লাব। কিন্তু বার্সেলোনার জার্সিতে খেলতে চেয়েছেন ভিটর। এবার সেই স্বপ্ন পূরণ হল।
আরও পড়ুন :ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা ‘ সন্তোষজনক নয় ‘ জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ঝুলে থাকল জয়ীদের ভাগ্য
নতুন ক্লাবের সমর্থকদের এক ভিডিও বার্তায় রকি জানিয়েছেন, ‘কিউলার্স, আমি বার্সায় যোগ দিয়ে খুব খুশি। স্বপ্ন পূরণ হল। তিগরিনহো বার্সেলোনায় আসছে। দেখা হবে খুব শীঘ্রই। ফর্সা বার্সা।’ প্রসঙ্গত, সমর্থকরা তাঁকে ভালোবেসে ‘এল তিগরিনহো’ বলে ডাকেন। লাতিন ভাষায় এই শব্দের অর্থ ‘ছোট বাঘ’। বল পায়ে রকির গতি, গোলের সামনে তাঁর ক্ষিপ্রতার জন্যই তাঁকে এই নামে ডাকা হয়। ‘বাঘ’ এবার কীভাবে বিপক্ষকে বধ করেন সেটাই দেখার।।
আরও পড়ুন : এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কোন ইঙ্গিত দিচ্ছে? সবুজ ঝড়ের মধ্যেও শাসক দলের অস্বস্তি কোথায়?


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে