সময় কলকাতা ডেস্ক,১৪ জুলাই :ফ্রান্সের সর্বোচ্চ সম্মান দ্যা গ্রান্ড ক্রস অফ দ্যা লিজিওন অফ অনারে বা ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। এককথায়,লেজিয়ঁ দ্য নর’ এর সর্বোচ্চ খেতাব। নেপোলিয়ন প্রবর্তিত ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মানের গ্র্যান্ড ক্রস ডিগ্রিতে এর আগে ভারতের মাত্র দুজন সম্মানিত হয়েছিলেন। ১৯৩০ সালে পাতিয়ালার মহারাজা ও ১৯৪৮ সালে কাপুরথালার মহারাজার পরে নরেন্দ্র মোদি গ্রান্ড ক্রস সম্মান পেলেন।
উল্লেখ্য, দুদিনের সফরে বৃহস্পতিবার ফ্রান্সে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে। শুক্রবার তিনি সেখানে বাস্তিল উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন। এই অনুষ্ঠানের আগেই তাঁর সম্মান প্রাপ্তি।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘লেজিয়ঁ দ্য নর’ প্রদান করেছেন। বেসামরিক সম্মান হলেও সামরিক-অসামরিক দুই ক্ষেত্রেই বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার দিয়ে থাকে ফরাসি সরকার। এই সম্মানের বিশেষ কিছু শর্ত থাকে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়া হল তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং জনসেবার কারণে। সম্মান প্রদানের প্রতীকি হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড ক্রশ পরিয়ে দেন ইমানুয়েল মাকরঁ। এর আগে চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাব প্রবাদপ্রতিম দুই বাঙালি সিনেমা ব্যক্তিত্ব সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান দিয়েছে ফরাসি সরকার। সংগীত ব্যক্তিত্ব হিসেবে মান্না দে ছাড়াও ১৮০২ সাল থেকে ফরাসি সরকার এই সম্মান প্রদান করে আসছে, যার সূচনা করেছিলেন সম্রাট নেপোলিয়ন। রাষ্ট্রপ্রধানদের মধ্যে অতীতে এই সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কিং চার্লস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রমুখ। তবে একথা উল্লেখ্য যে, পন্ডিত রবিশঙ্কর ও লতা মঙ্গেসকারী সম্মানিত ভূষিত হয়েছেন। ২০১৫ সালে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে এই পুরস্কার পান যশবন্ত সিনহা। অমিতাভ বচ্চন এই পুরস্কার পেয়েছেন। অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অমর্ত্য সেন এবং রতন টাটা এই সম্মান পেয়েছেন। রতন টাটার আগে জেআরডি টাটা এই সম্মান পেয়েছিলেন।

ফরাসি সম্মানটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর ঝুলিতে যুক্ত হল ১৪টি আন্তর্জাতিক পুরস্কার। প্রধানমন্ত্রীর এবারের ফ্রান্স সফরের মূল বিষয় দু-দেশের সম্পর্কের ২৫ বছর উদযাপন। তবে দু’দিনের সফরে সবচেয়ে গুরুত্ব পাবে প্রতিরক্ষা। ফ্রান্সের কাছ থেকে ২৬টি মেরিন রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে প্রাথমিক নথিপত্র স্বাক্ষরিত হতে পারে। আগেই ৬০ হাজার কোটি টাকার বিনিময়ে ভারত ৩৯টি রাফাল যুদ্ধ বিমান কিনেছে। প্রধানমন্ত্রীর গতমাসের মার্কিন সফরেও গুরুত্ব পেয়েছিল প্রতিরক্ষা।তার মাঝেই প্রধানমন্ত্রীর গুলিতে এল ফরাসি সম্মান। এই সম্মান ধরলে ভারতের প্রধানমন্ত্রীর ঝুলিতে যুক্ত হল ১৪টি আন্তর্জাতিক পুরস্কার। এর আগে সাম্প্রতিক সময়ে যে ভারতীয়রা এই পুরস্কার পেয়েছেন তাঁদের গ্র্যান্ড অফিসার, কমান্ডার, অফিসার ও নাইট সম্মানে ভূষিত করা হয়েছিল। কাপুরথালার মহারাজার গ্রান্ড ক্রস সম্মানে ভূষিত হওয়ার ৭৫ বছর পরে ভারতের কোনও ব্যক্তিত্বকে এই প্রথম গ্র্যান্ড ক্রস সম্মানে ভূষিত করা হল। এই সম্মান এখনও ৭৯০০০ জন পান ও প্রতিবছরই গড়ে ৩০০ বিদেশি ব্যক্তিত্বকে এই সম্মান দেওয়া হয়।১৮০২ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হলেও ১৮০৪ সাল থেকে গ্র্যান্ড ক্রস পুরস্কারে ভূষিতদের সম্মানে ভূষিতদের সমারোহ উদযাপন শুরু হয় যা এখন অতীতের গর্ভে বিলীন। তবুও এই সম্মানে অলংকৃত হয়েছেন প্রায় ৩০০০ ব্যক্তিত্ব যার মধ্যে ১২০০ ফরাসি নাগরিক রয়েছেন।।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান