Home » নৈশভোজে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ডিমের কোরমা

নৈশভোজে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের ডিমের কোরমা

সময় কলকাতা ডেস্ক,১৯ জুলাই:  সবসময় ডিমের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের কোরমা। বিশেষ করে পরোটা বা নানের সাথে একবার ডিমের কোরমা খেলে আর ভুলতে পারবেন না।  ডিমের  কোরমা বাড়ির ছোট সদস্যদের খুব পছন্দ হবে।  ডিমের কোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

ডিম: ৫ টি

টক দই: আধ কাপ

পোস্ত বাটা: ১ টেবিল চামচ

ঘি: ১ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

আদা বাটা: ১ চা চামচ

বাদাম বাটা: ২ টেবিল চামচ

মিষ্টি দই: ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ১ কাপ

পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

তেল: আধ কাপ

গরম মশলার গুঁড়ো: আধ চা চামচ

কিশমিশ: ১ টেবিল চামচ

 

কাঁচা লঙ্কা: ৩-৪টি

তেজপাতা: ২টি

ছোট এলাচ: ২টি

লবঙ্গ: ৪টি

দারচিনি: ছোট একটি ডাল

লবণ: স্বাদ অনুযায়ী

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

আরও পড়ুন  নৈশভোজে নবাবি স্বাদ পেতে বানিয়ে ফেলুন মটন বাটার রোস্ট

 

রন্ধন পদ্ধতি

প্রথমেই ডিম সেদ্ধ করতে দিন। খানিকটা পেঁয়াজ আগে থেকে ভেজে বেরেস্তা করে রাখুন।এর পর কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে নিন। এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিন গোটা গরম মশলা এবং তেজপাতা।এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। সামান্য ভাজা হয়ে এলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে নাড়তে থাকুন।এর মধ্যে একে একে মেশাতে থাকুন বাদাম এবং পোস্ত বাটা।মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য গরম জল দিয়ে দিন। এই সময়ে দিয়ে দিন কয়েকটি কাঁচা লঙ্কা।ফুটে উঠলে দু’রকম দই ভাল করে ফেটিয়ে নিয়ে ওই মিশ্রণে দিয়ে দিন।এ বার সেদ্ধ করা ডিমের গা ছুরি দিয়ে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিন।কিছু ক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে কিশমিশ এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। একেবারে শেষে উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা।

About Post Author