Home » ফের পিছিয়ে গেল মোদি পদবী মামলার শুনানি,গুজরাট সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল মোদি পদবী মামলার শুনানি,গুজরাট সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাহুল গান্ধির মোদি পদবী মামলা। শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বিজেপির সুরাট পশ্চিমের বিধায়ক পূর্ণেশ মোদীকেও নোটিশ দিয়েছে। জানা গিয়েছে, এই মামলার আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ অগাস্ট। এর আগে গত মঙ্গলবার বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে দ্রুত এই মামলার শুনানির জন্য আর্জি রেখেছিলেন। কিন্তু ফের তা পিছিয়ে গেল। গত সপ্তাহেই রাহুলের হয়ে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, ‘মামলাকারী গত ১২২ দিন ধরে অপেক্ষা করছেন। তিনি একটি সংসদ অধিবেশন মিস করে গিয়েছেন। আরও একটি অধিবেশনও মিস হওয়ার পথে। কিছুদিনের মধ্যেই ওয়েনাডে নির্বাচন হবে। তাই যত দ্রুত সম্ভব,মামলার শুনানি হোক।’

উল্লেখ্য,২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের কোলারে নির্বাচনী প্রচারে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেছিলেন, “সমস্ত চোরদের পদবিই মোদী হয় কেন? তা সে নীরব মোদীই হোক বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী”। রাহুল গান্ধির এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী মানহানির মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত ওই মানহানি মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেন এবং ২ বছর কারাদণ্ডের সাজা দেন। সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের বিরুদ্ধে গত ৩ এপ্রিল সুরাতেরই দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। রাহুল বলেছিলেন, তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে। তবে রাহুলকে দোষী ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মার রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়ার জন্য ফের দায়রা আদালতেই আর্জি করেছিলেন রাহুল।

আরও পড়ুন    লোকসভা নির্বাচনের আগে ফের দু’দফায় দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত নবান্নর

এরপরেই গুজরাটের বিজেপির এক প্রাক্তন বিধায়ক, বর্তমান সাংসদ সুরাটের আদালতে মামলা করেন। তাঁরও পদবি মোদি। তিনি আদালতে বলেন, মোদি পদবীকে রাহুল গান্ধি অপমান করেছেন। এবছরের মার্চ মাসে সেই মামলারই চূড়ান্ত রায় দান করে সুরাটের আদালত। বিচারক রাহুলকে দু’বছরের কারাদণ্ডের সাজা শোনান। পাল্টা রাহুল বলেন, তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাবেন। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করে। তাঁকে নির্দেশ দেয়, জেলযাত্রার এই সাজা আপাতত ৩০ দিনের জন্য স্থগিত করা হল। এই সময়ের মধ্যে রাহুলকে উচ্চতর আদালতে পিটিশন দাখিল করতে হবে। তার পরেই গুজরাট আদালতে সাজা মকুবের পিটিশন দাখিল করেন রাহুল।

About Post Author