সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৮১ – আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৮৯৩ – কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়।
১৯২৭ -ব্যক্তিগত উদ্যোগে ভারতের বোম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়।
১৯৩৪-ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
১৯৪২ -ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০৮ – হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৩ – বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ-এর জন্মদিন আজ।
১৮৫৬ – ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী বাল গঙ্গাধর তিলক এদিন জন্মান।
১৮৯৫ – পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, অন্যতম সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর প্রয়াণ জন্মদিন আজ।
১৯০৬ – চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী আজকের দিনে জন্মান।
আরও পড়ুন মারিলিয়া মেনডোসা : এক অকালে ঝরে যাওয়া অনন্যা সঙ্গীতশিল্পী
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৬ – স্যার উইলিয়াম র্যাুমজি, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৩ – ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৬৩ – বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৯৯ – এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক-এর প্রয়াণ দিবস আজ।
২০১৮ – বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী এদিন প্রয়াত হন।
২০২১ – একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?