সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ আট থেকে আশি,পনির কমবেশি সবারই খুব প্রিয়। পনির খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। ভাপা হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পনির। তাই ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পনির পোলাও। পনিরের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই পনির পোলাও। পনির পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বাসমতি চাল-১ কেজি
পনির-৩০০ গ্রাম
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-২টি
ক্ষীর-আধ কাপ

হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-১ চা চামচ
গোলমরিচ-১ চা চামচ
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ
আরও পড়ুন বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই ইলিশ

রন্ধন প্রণালী
প্রথমেই পনিরের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে ভাজা পনিরগুলি ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পনির পোলাও।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি