Home » ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! সপ্তাহান্তে হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল একাধিক ট্রেন

ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা! সপ্তাহান্তে হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। ওভারহেডে বিদ্যুতের কাজ, ট্র্যাক মেরামতি সহ একাধিক কাজের জন্য হাওড়া-বর্ধমান লাইনে বাতিল বহু ট্রেন। ইতিমধ্যেই ছুটির দিন অর্থাৎ রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। যার জেরে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে বলেই জানা গিয়েছে। এমনকী বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি যাত্রীদের। জানা গিয়েছে, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ব্যান্ডেল-নৈহাটি এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও বাতিল থাকছে একাধিক ট্রেন।যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সব ট্রেনের সময়সূচি ঘোষণা করেছে রেল।

এক নজরে দেখে নেওয়া যাক রবিবার কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে-
রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া থেকে ৩৬৮২৫,৩৬৮২৭,৩৬০৩৩,৩৭৯১৫,৩৭৮২৭,৩৭২৩৫,৩৭২৩৭, ৩৭৮১৯,৩৭৬৫১ ট্রেনগুলি বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে ৩৬৮৪০,৩৬৮৪২,০৩৫১৭,৩৭৮৩২,৩৬৮৪৪ ট্রেনগুলি বাতিল করা হয়েছে রবিবার। পাশাপাশি মেমারি থেকে ৩৭৬৫২,আসানসোল থেকে ০৩৫৪৮ ট্রেন,কাটোয়া থেকে ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৩৫, ০৩০৯৫, ০৩০৯৭, আজিমগঞ্জ থেকেও ০৩০৯৬, ০৩০৯৮ এবং ০৩০৩৬ ট্রেনগুলি বাতিল হয়েছে রবিবার।

আরও পড়ুন   সেইল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশে বিরুদ্ধে প্রবল উত্তেজনা দুর্গাপুরে

এছাড়াও শিয়ালদহ থেকে বাতিল করা হয়েছে ৩২২২৭,৩২২২৯,৩২২৩১ ট্রেনগুলি। ডানকুনি থেকে বাতিল করা হয়েছে ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২ ট্রেনগুলি। এদিকে,ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮ ই ট্রেনগুলি বাতিল রাখা হচ্ছে। নৈহাটি থেকে বাতিল থাকছে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭ ট্রেনগুলি।

About Post Author