Home » পুরুষের ফার্টিলিটি বাড়াতে রোজের ডায়েটে রাখুন এই ফল

পুরুষের ফার্টিলিটি বাড়াতে রোজের ডায়েটে রাখুন এই ফল

সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ ফার্টিলিটি এমনই একটি সমস্যা যা বহু বিবাহিত দম্পতির মন এবং জীবনকে জর্জরিত করে। বিগত কয়েক বছর ধরে পুরুষের ফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা বেড়েই চলেছে। পুরুষের ফার্টিলিটি সমস্যা থাকলে মোকাবিলার একমাত্র উপায় হল সঠিক ভাবে এর প্রতিকার করা। বিশেষজ্ঞদের দাবি, মহিলা বা পুরুষ, উভয়ের সন্তানহীনতার নেপথ্যেই রয়েছে বর্তমান জীবনযাত্রার ধরণ। একটা সময় পর্যন্ত নানা কুসংস্কারের বসে বন্ধ্যাত্বের জন্য নারীকেই দায়ভার বইতে হত বেশি। কিন্তু আধুনিক গবেষণায় উঠে এসেছে, নারী শুধু একাই নয়, এই সমস্যা পুরুষদেরও থাকে। এক্ষেত্রে পুরুষের ফার্টিলিটি বাড়ানোর জন্য কিছু ফলের সঙ্গে সরাসরি যোগ আছে। এইসব ফলে এমন কিছু ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পুরুষের ফার্টিলিটি বাড়াতে পারে।

বেদানা
পুরুষের ফার্টিলিটির সমস্যা থাকলে নিয়মিত বেদানা খান। কেননা এই ফলে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি এবং ফোলিক অ্যাসিড। আর এই দুই উপাদান পুরুষের ফার্টিলিটি বাড়াতে ব্যাপক সাহায্য করে। সেইসঙ্গে বেদানা খেলেও স্পার্ম কাউন্টও বাড়ে।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন বি৬, জিঙ্ক, ফোলেট, ভিটামিন সি-এর মতো উপাদান। যা স্পার্মের স্বাস্থ্য ফেরানোর কাজে অত্যন্ত কার্যকরী। নিয়মিত অ্যাভোকাডো খেলে শুক্রাণুর সংখ্যা এবং তার নড়াচড়া করার ক্ষমতা দুইই বাড়বে। তাই সুস্থ থাকতে ডায়েটে আজ থেকে অ্যাভোকাডো যোগ করুন।


পেয়ারা
পেয়ারায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন স্পার্ম নড়াচড়া করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকী নিয়মিত পেয়ারা খেলে স্পার্ম কাউন্টও বাড়বে। তাই পুরুষের ফার্টিলিটি বাড়াতে রোজ একটা গোটা পেয়ারা খান। এতে দারুণ ফল পাবেন।

আরও পড়ুন       ছুটির দিনে স্বাদ বদলাতে এভাবে বানিয়ে ফেলুন ডিম কাসুন্দি


কলা
কলায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, পটাশিয়াম এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা পুরুষের ফার্টিলিটি বাড়িয়ে দিতে সাহায্য করে। নিয়মিত এই ফল খেলে যে শুক্রাণুর সংখ্যাও দ্রুত গতিতে বাড়বে। তাই হাতেনাতে উপকার পেতে নিয়মিত কলা খান।

About Post Author