সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ ডিম খেতে ভালোবাসে না, এমন মানুষ বোধহয় খুব কমই আছে। ছোট থেকে বড়ো, ডিম সবারই খুব প্রিয়। ডিমের পাতলা ঝোল বা কষা থেকে বেরিয়ে এসে একটু আলাদা কিছু রান্না করলে স্বাদের পরিবর্তন আসে। এবার ডিমের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম কাসুন্দি। কাসুন্দি আড় ডিমের মেলবন্ধনে তৈরি ডিম কাসুন্দি চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারেন ডিম কাসুন্দি। গরম ভাতের সঙ্গে ডিম কাসুন্দি পেলে জমে যাবে দুপুরের খাবার। ডিম কাসুন্দি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
৫ পিস ডিম
২০০ গ্রাম পিয়াঁজ বাটা
আদা বাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
২ চা চামচ হলুদের গুঁড়ো
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা স্বাদমত
৪ চা চামচ কাসুন্দি
স্বাদমতো নুন
পরিমাণমত সর্ষের তেল
আরও পড়ুন স্বাদ বদলাতে সপ্তাহান্তের ভূরিভোজে বানিয়ে ফেলুন পনির রেজালা

রন্ধন পদ্ধতি
প্রথমে ডিম লাল করে ভেজে নিন। তারপর একটি পাত্রে তেল নিয়ে একটু গরম হয়ে এলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন আদা-রসুনবাটা। তারপর একটু কষা হয়ে এলেই ওর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। এরপর আবার কষা হয়ে এলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিন। একটু লেগে এলে ওর মধ্যে জল দিয়ে দিন। ঝোল ফুটে এলেই ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও কাসুন্দি যোগ করুন। তারপর ওর মধ্যে ডিম দিয়ে ৫ মিনিট লো ফেমে ঢেকে রেখে রান্না করলেই তৈরি ডিম কাসুন্দি। ছুটির দিনে গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে ডিম কাসুন্দি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি