Home » চাকরি দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

চাকরি দুর্নীতি মামলায় লালুপ্রসাদ যাদবের ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাই:  বিহারে জমির বদলে চাকরি দুর্নীতি মামলার নয়া মোড়। চাকরি দুর্নীতি মামলায় সোমবার বিহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, এদিন লালুপ্রসাদ ও তাঁর পরিবারের প্রায়  ৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চাকরি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই   লালুপ্রসাদ যাদব,তাঁর স্ত্রী রাবাড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে মামলা শুরু করেছে ইডি। গত ৩ জুলাই জমির বদলে চাকরি দুর্নীতি মামলার  চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটেই লালুপ্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব স আরও ১৪ জনের নাম রয়েছে  অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জমির বদলে রেলে চাকরি দুর্নীতি মামলায় গত মার্চ মাসেই আগাম জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে  লালু প্রসাদ যাদব সহ তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতীকে আগাম জামিনের নির্দেশ দেয়।

প্রসঙ্গত, ইউপিএ জামানায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সেসময় তিনি জমির বদলে রেলের গ্রুপ ডি পদে বহু যুবক-যুবতীকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময়কালে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। অভিযোগ, তিনিও জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতিতে। এমনকী লালুকন্যা আরজেডি সাংসদ মিশা ভারতীও জড়িত ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পুরোনো মামলা ফের নতুন করে সামনে এনে বিরোধী নেতাদের হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানিয়েছিলেন।

আরও পড়ুন   বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   

ওই চিঠিতেই সাক্ষর করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। কিন্তু এরপরই ইডি-সিবিআই তৎপরতা দেখাতে শুরু করেছে বলেই অভিযোগ জানিয়েছেন তেজস্বী। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের চাপে রাখার কৌশল নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আম আদমী পার্টির নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। দক্ষিণের নেত্রী তথা কেসিআর কন্যা কবিতাকেও দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে ইডি। যদিও তিনি দিল্লিতে অনশন শুরু করেছিলেন। সেসময়  তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল-সহ দেশের ১২টি বিরোধী রাজনৈতিক দল।

About Post Author