Home » ভর্তা তো অনেক হল, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুম শাহী মালাই চিংড়ি

ভর্তা তো অনেক হল, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুম শাহী মালাই চিংড়ি

সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। পাতুরি হোক বা ভর্তা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি মাছ। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন শাহী মালাই চিংড়ি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে শাহী মালাই চিংড়ি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই শাহী মালাই চিংড়ি। শাহী মালাই চিংড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
চিংড়ি-৩০০ গ্রাম
টক দই-এক টেবিল চামচ
৫০ গ্রাম-কাজু বাটা
রসুন বাটা-২ টেবল চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ টেবল চামচ
পেঁয়াজ-২ টো
টমেটো বাটা-১ চা চামচ
রোস্টেড জিরে গুঁড়া-২ টেবিল চামচ
গরম মশলা-১ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
ধনে পাতা কুচি
ফ্রেশ ক্রিম
নুন এবং চিনি স্বাদ অনুযায়ী

আরও পড়ুন  ঝোল-ঝাল নয়, বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সয়াবিন কোফতা কারি


পদ্ধতি
প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়িগুলি হালকা ভেজে নিন। এরপর তেল দিয়ে পেয়াঁজ বাটা, রসুন বাটা,আদা বাটা,লঙ্কা বাটা,টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা চিংড়ি গুলি যোগ করুন এবং একে একে কাজু বাদাম বাটা,ফ্রেশ ক্রিম এবং ছানা মিশিয়ে দিন। এবার ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করতে থাকুন। স্বাদ বাড়াতে আপনি এতে একটু গুঁড়ো দুধ ও মেশাতে পারেন। এরপর এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা দিয়ে একটু রেখে নামিয়ে নিন। ব্যস তৈরি শাহী মালাই চিংড়ি।

About Post Author