Home » ঝোল-ঝাল নয়, বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সয়াবিন কোফতা কারি

ঝোল-ঝাল নয়, বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সয়াবিন কোফতা কারি

সময় কলকাতা ডেস্ক,১ আগস্টঃ ঝোল-ঝাল ছাড়া বাঙালির খাওয়াদাওয়া যেন একেবারে জমেই না। কিন্তু সবসময় একঘেয়ে ঝোল ভালো লাগে না। একঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিন কোফতা কারি। বিশেষ করে ভাত,পোলাও,রুটি বা পরোটার সঙ্গে একবার সয়াবিন কোফতা কারি খেলে আর ভুলতে পারবেন না। সয়াবিন কোফতা কারি রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। সয়াবিন কোফতা কারি বড়ো থেকে ছোট সবারই খুব পছন্দ হবে। সয়াবিন কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সয়াবিন-৫০০ গ্রাম
দুধ-আড়াই কাপ
পাউরুটির গুঁড়ো -২ কাপ
ডিম-১টি
রসুন কুচি- ৮ কোয়া
পেঁয়াজ – ১টি কুচিয়ে রাখা
আদা – ১ চামচ


জিরে গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ৩ চা চামচ
টমেটো পিউরি – ৫ চামচ
মাখন গলানো- ৩ চামচ
ধনেপাতা, লেবু, নুন ও চিনি- পরিমাণ মত

আরও পড়ুন   রেল ব্রিজ নির্মাণকাজ চলাকালীন শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল ক্রেন, মৃত ১৬

রন্ধন প্রণালী
প্রথমে সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিন। এবার একটা বাটিতে পাউরুটির গুঁড়ো, ২ কাপ দুধ, ডিম, ৪ কোয়া কুচিয়ে রাখা রসুন, সেদ্ধ করে রাখা সয়াবিন এবং নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভাল করে চেটকে নিন। ছোট গোল আকারে কোফতা বানিয়ে তা অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন। এবার কড়াইতে রসুন ও অল্প তেলে দিন। ধীরে ধীরে তার মধ্যে যোগ করুন পেঁয়াজ, আদা ও বাকি রসুনটুকুও। একটু নেড়ে নিয়ে দিয়ে দিন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ২ চামচ গরম মশলা গুঁড়ো, নুন, চিনি এবং টমেটো পিউরি। এবার একটু কষিয়ে নিয়ে এই মিশ্রণটি একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে মাখন দিয়ে মিশ্রণটা ঢেলে দিন বাকি গরম মশলা গুঁড়ো এবং ১/২ কাপ দুধ সহ। একটু নাড়াচাড়া করে কোফতাগুলি দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। ফুটে এলে নামিয়ে নিয়ে উপর দিয়ে লেবুর টুকরো এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন সয়াবিন কোফতা।

About Post Author