সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: পাঁচ দিনের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৫টা ৪০ নাগাদ কম্পন অনুভূত হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দ্বীপগুলির পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। এর আগে গত শুক্রবারই গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের ৭০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
আরও পড়ুন গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকরী অ্যাভোকাডোর ফেসপ্যাক

এদিকে, গত জুলাই মাসে পরপর ৩ বার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিনবার কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, মাত্র ৩০ মিনিটের মধ্যে রাজস্থানের জয়পুরে পর পর কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয় ভোর ৪টে বেজে ৯ মিনিটে। সে সময় রিখটাল স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কম্পনের উৎসস্থল ছিল জয়পুর এলাকার ১০ কিলোমিটারের গভীরে। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ২২ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.১। উৎসস্থল ছিল জয়পুরের ৫ কিলোমিটার গভীরে। এরপর তৃতীয় কম্পনটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ২৫ মিনিটে। সে সময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। উৎসস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই ভূমিকম্পের জেরে যথেষ্টই আতঙ্কে ছিলেন জয়পুরের মানুষ।


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট