সময় কলকাতা ডেস্ক,৫ আগস্ট: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কেঁপে ওঠে দিল্লি,উত্তরপ্রদেশ সহ উত্তর ভারত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু ও কাশ্মীরের গুলমার্গ জেলা থেকে দূরে আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল। এদিন উত্তর ভারতের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং চিনেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। যদিও ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে,শনিবার সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের গুলমার্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি -র তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৮ টা ৩৪ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের গুলমার্গ থেকে ১৮৪ দূরে কম্পন অনুভূত হয়। এরপরে একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে।ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ

এর আগে গত ১৩ জুন জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ভূস্বর্গ। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জানা গিয়েছিল,জম্মু ও কাশ্মীরের পাশাপাশি প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় দিল্লি এবং পাঞ্জাবেও। চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালিও কেঁপে ওঠে। পাকিস্তানের লাহোর এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিমেষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। যদিও সেসময় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


More Stories
বুমরা-র পাঁচ উইকেট , ৪৬ রানে এগিয়ে গেল ভারত
Lahore: নিজেদের দেশে বৃষ্টি নামাতে চায় পাকিস্তান, কেন?
Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও