Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ

সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি -র তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৮ টা ৩৪ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের গুলমার্গ থেকে ১৮৪ দূরে কম্পন অনুভূত হয়। এরপরে একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে।ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ জুন জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ভূস্বর্গ। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জানা গিয়েছিল,জম্মু ও কাশ্মীরের পাশাপাশি প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় দিল্লি এবং পাঞ্জাবেও। চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালিও কেঁপে ওঠে। পাকিস্তানের লাহোর এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিমেষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। যদিও সেসময় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   বেহালার পর দ্বিতীয় হুগলি সেতু, বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল তরুণীর

এদিকে গত ২ আগস্ট, বুধবারই পাঁচ দিনের ব্যবধানে ভয়াবহ ভূমিকম্প কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৫টা ৪০ নাগাদ কম্পন অনুভূত হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দ্বীপগুলির পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। এর আগে গত শুক্রবারই গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রতলের ৭০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

About Post Author