অমিত পাল,সময় কলকাতা, বাংলাদেশ,৯ আগস্ট : বর্ষা এলেই দুই বাংলা এক হয়ে যায়। প্লাবনে বা সামাজিক মেলবন্ধনে নয় – তবুও মশার প্রাদুর্ভাবে একইভাবে সমস্যা পীড়িত হতে থাকে এপার বাংলা ওপার বাংলা। ডেঙ্গুর নাগপাশে দুই বাংলার আবালবৃদ্ধবণিতা ঈশান কোণে মেঘ দেখতে থাকে, প্রাণ বাঁচানো হয়ে ওঠে দায়। ২০২৩ সালেও চিত্র একই রকম। তবে বাংলাদেশে এবার সচেতনতমূলক বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গের যখন ডেঙ্গুর হানায় প্রাণ হারাচ্ছে মানুষ, তখন বাংলাদেশের বেসরকারি জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের উদ্যোগ চোখে পড়ার মত। এবার বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে ডেঙ্গু সচেতনতায় র্যালি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক যে অনুষ্ঠানটির আয়োজন করে তার লক্ষ্য ছিল সুদূরপ্রসারী ৷

ডেঙ্গু প্রতিরোধ, দমন ও সচেতনতার অভিজ্ঞানকে সামনে রেখে হওয়া অনুষ্ঠানে সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা, প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ) শিউলী রানী, সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন, প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সাধারন সম্পাদক সুব্রত পাল সহ বিশিষ্টজনেরা ৷অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের ইয়ুথ ভলান্টিয়ারবৃন্দ, মহিলা দল ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷
জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন কমিউনিটি হেলথ সার্ভিস, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা ও স্বাস্থ্যখাতে উদ্যোক্তা তৈরী করে স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় যুব ক্লাবকে সাথে নিয়ে কাজ করছে ৷ মানুষের সেবায় নিয়োজিত হয়ে স্বাস্থ্য কর্মসূচিকে মানুষের সুরক্ষায় দিকে দিকে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন।।
আরও পড়ুন :দ্যা এক্সরসিস্ট ও দ্যা ফ্রেঞ্চ কানেকশনের অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা