Home » আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস! কেন উদযাপন করা হয় দিনটি? জেনে নিন ইতিহাস

আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস! কেন উদযাপন করা হয় দিনটি? জেনে নিন ইতিহাস

সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: বন্ধুত্বের আলাদা করে কোনও দিন হয়না, আলাদা করে উদযাপন হয়না। তবুও,বন্ধুত্বের সম্পর্ককে সম্মান জানিয়ে প্রত্যেক বছর আগস্ট মাসের প্রথম রবিবার আনন্দের সহিত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। এই বছর আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের থিম হল ‘বন্ধুত্বের মাধ্যমে মানব আত্মা ভাগ করা’। পৃথিবীতে সবচেয়ে মুল্যবান সম্পর্কগুলির মধ্যে একটি হল বন্ধুত্ব। যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বন্ধুত্ব কখনই ধর্ম,বর্ণ দেখে হয়না। এটি এমন একটি সম্পর্ক, যা রক্তের উপর ভিত্তি করে নয় বরং পছন্দ, প্রতিশ্রুতি এবং বোঝার উপর ভিত্তি করে। বন্ধু এই কথাটি খুব ছোট হলেও এর মাহাত্ম্য অনেক। আমাদের জীবনে প্রতিটি বন্ধুর ভূমিকা ভিন্ন। জীবনের সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলিয়ে দেয় বন্ধুরা। আমরা অনেকেই প্রত্যেকবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি।
আসুন জেনে নেওয়া যাক এই দিনটি কেন পালন করা হয়?

৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়। তবে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালন করা হয়। ১৯১৯ সালে আগস্টের প্রথম রবিবার বন্ধুরা নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। বন্ধুত্বের সম্পর্কের জন্য উদযাপন চলত অষ্টাদশ শতক থেকেই। ১৯৫৮ সালে হলমার্ক কার্ডের মালিক জয়েস হল প্রথম বন্ধুত্ব দিবস পালন করার প্রস্তাব এনেছিলেন। তারপর থেকেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়ে আসছে। প্যারাগুয়েতে প্রথম বন্ধুত্ব দিবস পালন করা হয়েছিল। ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল।

আরও পড়ুন    শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন? ত্বকের নমনীয়তা বজায় রাখতে দারুণ কাজ করে ভেজিটেবল জুস

যদিও পরে জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করেছিল। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আগস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। সেই থেকেই আগস্টের প্রথম রবিবার আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় ভারতেও। রেস্তোরাঁ থেকে শপিং মল সেজে ওঠে ভিন্ন ভাবে।

About Post Author