সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস হাসপাতালে। চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে আগুন লেগেছে বলেই জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH | Delhi: A fire broke out in the endoscopy room of AIIMS. All people evacuated.
More than 6 fire tenders sent, say Delhi Fire Service
Further details are awaited. pic.twitter.com/u8iomkvEpX
— ANI (@ANI) August 7, 2023
ইতিমধ্যেই রোগী থেকে শুরু করে চিকিৎসক, হাসপাতালের বাকি কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। ইতিমধ্যেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। ভিডিওতে দেখা গিয়েছে,এইমস হাসপাতালের চতুর্থ তলের একটি ঘরের জানলা থেকে ধোঁয়া বের হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন।
আরও পড়ুন চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩, প্রকাশ্যে এল ভিডিও

প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ১০০ রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলে আগুন লেগেছে। কিন্তু এদিন ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। হাসপাতালে কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কিনা, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির