সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুরগির পাতুরি। পাতুরি মানেই কি শুধু চিংড়ি বা ইলিশ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক মুরগির পাতুরি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মুরগির পাতুরি। ভাত,রুটি, পরোটার একবার এই মুরগির পাতুরি খেলে আর ভুলতে পারবেন না। মুরগির পাতুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মুরগির পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বোনলেস চিকেন: ৫০০ গ্রাম
চিকেন মশলা: এক চা চামচ
গরম মশলার গুঁড়ো: এক চা চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
রসুন বাটা: এক চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ
পাতি লেবুর রস: এক চা চামচ
তেল: পরিমাণ মতো
নুন: স্বাদ মতো
আরও পড়ুন উইকেন্ড ডিনারে রেস্তোরাঁর স্বাদ বাড়িতে পেতে বানিয়ে ফেলুন মটন ডাকবাংলো

প্রণালী
প্রথমেই চিকেনগুলি ভাল করে ধুয়ে নিয়ে তার মধ্যে বাটা মশলা, নুন, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলি ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাংস কষানো হয়ে গেলে একটি কলা পাতায় মাংসটি ঢেলে ভাল করে মুড়িয়ে বেঁধে দিন। এবার আলাদা একটি কড়াইতে ভাল করে তেল মাখিয়ে নিন। ওই পাতায় মুড়িয়ে রাখা মাংসটি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। আধঘণ্টা পর ঢাকনা খুলে ভাত,রুটি অথবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির পাতুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি