Home » মুক্তির আগেই রেকর্ড, ৪ কোটি টাকায় বিক্রি হল ‘গদর ২’ ছবির টিকিট

মুক্তির আগেই রেকর্ড, ৪ কোটি টাকায় বিক্রি হল ‘গদর ২’ ছবির টিকিট

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: আগামী ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেল সহ আরও অনেককে। ছবিতে একজন শিখ ট্রাক চালকের ভূমিকায় দেখা যাবে সানি দেওয়ালকে। যার জীবন কাটে স্ত্রী সাকিনা এবং একমাত্র পুত্র উৎকর্ষ শর্মাকে সঙ্গে নিয়ে। ছবিটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। মুক্তির আগেই রেকর্ড গড়ল এই ছবি। ইতিমধ্যেই দিল্লি,মুম্বই, পুনে ও ব্যাঙ্গালুরুতে সাড়ে ৪ কোটি টাকায় বিক্রি হল ‘গদর ২’ ছবির টিকিট। মুক্তির দিন যত এগিয়ে আসছে,ততই ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের সংখ্যা বাড়ছে। সোমবার সকালেই সাড়ে ৪ কোটি টাকা অতিক্রম করে গিয়েছে। গত ৫ তারিখ পর্যন্ত অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ২.৪২ কোটি টাকার।

এর আগে গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’ ছবির ট্রেলার। ইতিমধ্যে আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’ ছবিটির টিজার মুক্তি পেয়ে গিয়েছে। ছবির প্রচার কাজ তুঙ্গে। ‘গদর ২’ ছবির প্রচারের কোনও খামতি রাখতে চাননা সানি-আমিশা দুজনেই। কয়েকদিন আগেই ছবির প্রচারে এই জুটি জয়পুরে গিয়েছিলেন। জানা গিয়েছে,এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে।

আরও পড়ুন     ‘চিনা যোগ’ নিয়ে ফের কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর

এছাড়াও ফুটে ওঠে মর্মান্তিক দেশভাগের কাহিনী। সানিকে এক ট্রাক চালকের চরিত্রে এবং একজন শিখ এর চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে, সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সব পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠে এই নিয়েই ছিল সমগ্র ছবি। এইবার এই ছবিরই দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে ১৭ বছর পর। আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগে ২০ বছর আগের গদরে তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা। দর্শকদের উপহার দিতে আগামী আগস্ট মাসে ‘গদর ২’ ছবিটি মুক্তি পাচ্ছে।

About Post Author