স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অগস্ট: গোটা দেশ জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ছেত্রী। গত সোমবার অর্থাৎ ৭ আগস্ট তার রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় ডেঙ্গিতে আক্রান্ত সোনম। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল। কোনওরকম ঝুঁকি না নিয়ে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করানো হয় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সহধর্মিণীকে।
আরও পড়ুন মহারাষ্ট্রে দলবিরোধী কাজের জের, প্রফুল্ল- সুনীলকে দল থেকে বহিষ্কার করল এনসিপি

এদিকে, আর কিছুদিন পরেই নতুন অতিথি আসতে চলেছে সুনীল-সোনমের পরিবারে। ইন্টারকন্টিনেন্টাল কাপে গোলের সেলিব্রেশনের মধ্যে দিয়ে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানায় সুনীল। তখন মাঠেই উপস্থিত ছিলেন সোনম। জার্সির ভিতরে পেটের কাছে বল নিয়ে অভিনব সেলিব্রেশন করেন সুনীল। এতদিন ইউরোপীয় ফুটবলে এই দৃশ্য দেখা যেত। অ্যারন রামসে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফিলিপ কুটিনহোদের এরকম সেলিব্রেশন করতে অতীতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন ডার্বির আগে স্বস্তির মোহনবাগান শিবিরে, পঞ্জাবকে ২-০ গোলে হারাল সবুজমেরুন

কয়েকদিন আগেই ঘরোয়া ভাবে স্ত্রীর সোনমের সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিল সুনীল। ওই ঘরোয়া অনুষ্ঠানে একত্রিত হয়েছিল ছেত্রী ও ভট্টাচার্য পরিবার। অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সোনমের ভাই সাহেব ভট্টাচার্য। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগামী মাসে জাতীয় শিবির থেকে ছুটিও নিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তারই মধ্যে সোনম ডেঙ্গি আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন দুই পরিবার। উদ্বিগ্ন সুনীলের অনুরাগীরা। সোনমের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সোনমের অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে