বীথিন সরকার,সময় কলকাতা, ৯ আগষ্ট : করোনার ভয়াল থাবার আতঙ্ক আজও বিশ্বজুড়ে মানুষের মনে টাটকা ক্ষত৷ পৃথিবীজুড়ে মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে বিগত আড়াই বছরে। আর সেই আবহেই ফের আতঙ্কের নাম ডিসিস এক্স (Disease X). জোরকদমে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে শুরু হয়েছে ভ্যাকসিনের খোঁজ। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করছেন যে, অজানা প্যাথোজেন বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করতে পারে ফের একবার। ডিসিস এক্স জুনোটিক হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন যে এই রোগটি ইবোলা, এইচআইভি/এইডস এবং কোভিড-১৯ -র মতো ছড়িয়ে পরতে পারে বিশ্বজুড়ে। তাই নতুন অতিমারীর আশঙ্কায় প্রহর গুনছে চিকিৎসক বিশ্ব৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের একবার নতুন এই রোগের সতর্ক বার্তা জারি করেছেন৷ ডিসিস এক্স নিয়ে আতঙ্ক ক্রমবর্ধমান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বা হু (WHO )সূত্রে খবর, ২০০ জনেরও বেশি বিজ্ঞানীদের একটি দল উইল্টশায়ারে স্থানীয় সরকারের উচ্চ-নিরাপত্তার মধ্যে পোর্টন ডাউন ল্যাবরেটরি কমপ্লেক্সে এই মুহূর্তে এই বিষয়ে গবেষণা করে চলেছেন। নতুন রোগ মানবজাতিকে শেষ করে দিতে পারে বলেই হু তাঁদের রিপোর্ট উল্লেখ করেছে। ডিজিজ এক্স সম্পর্কে খবরটি ২০১৮ সালের শেষের দিকে প্রকাশিত হয়েছিল, সেই সময়ই হু (WHO)এই অজানা রোগের কারণে মানবজাতির সম্পূর্ণ ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু এর পরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড -১৯।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, ডিজিজ এক্স বানর, কুকুর ইত্যাদি সহ যে কোনও প্রাণী থেকে ছড়াতে পারে। যদিও বিশ্ব জুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রোগের উৎপত্তির কারণ নিয়ে আলাদা আলাদা মত পোষণ করেন৷ ইউকে হেলথ প্রোটেকশন এজেন্সির প্রধান প্রফেসর ডেম জেনি হ্যারিসকে উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে, ‘‘আমরা এখানে যা করার চেষ্টা করছি তা হল নতুন রোগ ‘ডিজিজ এক্স’কে আটকানো৷ডিজিজ এক্সকে ঘিরে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা থাকছেই।।
আরও পড়ুন :জলের উজ্জ্বল শস্য ইলিশের বিরহে ব্যাকুল বাঙালি! কেন এই সংকট?


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?