Home » দৈনিক রাশিফল: ১০ আগস্ট কেমন কাটবে?

দৈনিক রাশিফল: ১০ আগস্ট কেমন কাটবে?

সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: আজ ১০ আগস্ট। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।

মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
আজ আপনি ব্যবসা সম্পর্কিত কথা কোন কথা কাউকে বলবেন না। এতে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে। এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে।

বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
যে কোন কাজেই নিজের ওপর ভরসা রাখুন। আজকে আপনার কাছের লোকের সাথে ঝগড়া হতে পারে। কিছু বিষয় কোর্ট পর্যন্ত যেতে পারে। আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আজ আপনার উচিত কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যায় নজর দেওয়া। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন। কিছু শারীরিক সমস্যা যন্ত্রণা দিতে পারে। আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনি ব্যস্ততার জন্য প্রি়য়জনকে ভুলে যাবেন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন তবে লাভ। আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনার সমস্যা গুরুতর হবে। আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আপনার কাছে কেউ সাহায্য চাইলে তাকে যথাসাধ্য সাহায্য করুন। আজ কাউকে মেজাজ দেখাবেন না। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন       বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি, ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজ কর্মক্ষেত্রে সবাই আপনার প্রশংসা করবেন। যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর২৪ – নভেম্বর ২২ )
আপনি আচমকাই কোন ছোটো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আজ আপনার ধৈর্য্য পরীক্ষা নেবে। নিজের যত্ন নিন। আপনার খারাপ ব্যবহারের জন্য কাছের মানুষদের মন খারাপ হতে পারে। আজ ইভটিজিংকে মেনে নেবেন না।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন। আজ আপনার কিছু ভালো কাজের জন্য আত্মবিশ্বাস বাড়বে। আপনি নিজের সম্পর্কে ভালো কিছু শুনতে পারবেন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২০ )
আপনার কিছু ভালো কাজ কর্মক্ষেত্রে সফলতা ডেকে আনবে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজ ঝামেলা হতে পারে। আপনি নিজের মূল্যবান সময় অপচয় করতে পারেন।
কুম্ভ/ Aquarious রাশিফল ( জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯ )
যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আজকের দিনটি তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য ভালো দিন। আজ আপনার সম্পর্কে অনেকেকিছুই জানবেন। আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আজ আপনি নিজের স্বাস্থ্য এবং চেহারার প্রতি যথেষ্ট যত্নবান হবেন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আজ যে কোন ভালো কাজেই আত্মীয়রা আপনাকে সমর্থন করবে।

About Post Author