Home » ফের সপ্তাহভর যাত্রী ভোগান্তি! হাওড়া-বর্ধমান ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

ফের সপ্তাহভর যাত্রী ভোগান্তি! হাওড়া-বর্ধমান ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট: ফের সপ্তাহভর যাত্রী ভোগান্তির আশঙ্কা। ওভারহেডে বিদ্যুতের কাজ, ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ সহ একাধিক কাজের জন্য হাওড়া-বর্ধমান ডিভিশনে বাতিল বহু ট্রেন। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রাম স্টেশনে কাজের জন্য আগামী ১২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হবে। হাওড়া-আজ়িমগঞ্জ, হাওড়া-মোকামার মতো একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি যাত্রীদের। যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সব ট্রেনের সময়সূচি ঘোষণা করেছে রেল।


এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে-

আগামী ১২, ১৭,১৯, ২২, ২৪, ২৬ তারিখ বর্ধমান থেকে বাতিল ট্রেনটি হল ০৩০৫২ । হাওড়া থেকে বাতিল ৩৫৮৫৭।
আগামী ১২,১৪,১৫,২০,২৭ তারিখ বর্ধমান থেকে বাতিল ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২ ট্রেনগুলি। হাওড়া থেকে বাতিল ৩৭৮৫৭, ০৩০৫১। ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৭৮১। আগামী ১৬,১৮,২১,২৩,২৫,২৮ তারিখ হাওড়া থেকে বাতিল ট্রেনটি হল ০৩০৫১, বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল ৩৭৭৮২, ৩৭৮১২।

আরও পড়ুন  ধূপগুড়িতে উপনির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ,জাতীয় সড়কের ওপর হাতাহাতি


প্রসঙ্গত, এর আগে জুলাই মাসের ২৯ এবং ৩০ তারিখ ওভারহেডে বিদ্যুতের কাজ, ট্র্যাক মেরামতি সহ একাধিক কাজের জন্য হাওড়া-বর্ধমান লাইনে বাতিল ছিল বহু ট্রেন। যার জেরে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় বলেই জানা গিয়েছে। এমনকী বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। একাধিক ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। সেসময় হাওড়া-বর্ধমান মেইন ও হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। সেইসঙ্গে ব্যান্ডেল-নৈহাটি এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখাতেও বাতিল ছিল একাধিক ট্রেন।যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সব ট্রেনের সময়সূচি ঘোষণা করেছিল রেল।

About Post Author