Home » ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? আজ থেকেই খান এই ৫টি ফল

ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? আজ থেকেই খান এই ৫টি ফল

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: আমাদের সকলের শরীরে রয়েছে কোলেস্টরেল। কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। রক্তে কোলেস্টেরল এর মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো বিভিন্ন রোগের। আর এই প্রতিটি রোগের জন্য মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে দামি ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি কিছু ফল খুব উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই ফলগুলির ভূমিকা অনস্বীকার্য। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু ফলের সম্পর্কে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যাপক সাহায্য করে।

আরও পড়ুন      লাস ভেগাসের স্কুল শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে চার বছর ধরে যৌন সম্পর্কের অভিযোগ

পেয়ারা
পেয়ারায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এছাড়া এই ফল ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই পেয়ারা খেলে অনায়াসেই কোলেস্টেরল কমানো যায়। সুস্থ থাকতে দিনে অন্তত একটা পেয়ারা খান। এতে দারুণ উপকার পাবেন। খারাপ কোলেস্টেরলও কয়েকগুণ কমবে।
সাইট্রাস জাতীয় ফল
সাইট্রাস জাতীয় ফল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। এই ভিটামিন বিভিন্ন অসুখ থেকে শরীরকে বাঁচায়। এমনকী কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এই ফল ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে কার্যকরী। এই ফল নিয়মিত খেলে শরীরে বিভিন্ন অসুখ দূরীকরণ হয়। এই ফলের তালিকা লেবুও রয়েছে।


আঙ্গুর
আঙ্গুর শরীরের জন্য অনেক উপকারী। স্বাদে সুস্বাদু হলেও এই ফলের গুন অনন্য। এই ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমানে রয়েছে আঙুরে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে আঙ্গুর খাওয়া অত্যন্ত জরুরি। তবে ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আঙুর খাওয়া উচিত
আপেল
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে আপেল অত্যন্ত কার্যকরী। আপেলে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা খুব সহজে কোলেস্টরলকে কমাতে সাহায্য করে ।তাই নিয়মিত একটি করে আপেল খেলে খুব সহজেই বিভিন্ন অসুখ দূর করা যায়। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমানে ফাইবার যা এল ডি এল বা খারাপ কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবিটিস, ব্লাডপ্রেশার সহ বিভিন্ন অসুখে ভুক্তভোগীদের জন্যও আপেল উপকারী। তাই সকলকেই আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন          পুজোর আগেই চুলের পরিচর্যা করুন প্রোটিন হেয়ার প্যাক দিয়ে

স্ট্রবেরি
যদিও স্ট্রবেরি বিদেশী ফল তবুও আজকাল এই ফলের প্রচলন অনেকাংশে বেড়ে গিয়েছে। এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রবেরি কোলেস্টরল কমাতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে নিয়মিত স্ট্রবেরি খান।

About Post Author