সময় কলকাতা ডেস্ক ১৯ আগস্ট :যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়ায় গ্রেফতার হলেন আরও এক প্রাক্তনী। ধৃতের নাম জয়দীপ ঘোষ। জয়দীপ ইন্টারন্যাশানাল রিলেশনস নিয়ে যাদবপুর থেকে পড়াশোনা করেছিলেন। কর্তব্যরত সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়।এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা জয়দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ শুধু পুলিশদের কাজে বাধা দেওয়াই নয়, আরও অভিযোগ রয়েছে। জয়দীপের বিরুদ্ধে যাদবপুরের ছাত্রমৃত্যু পরবর্তী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তুলেছে পুলিশ। প্রাক্তনী হয়েও ঘটনার দিন তিনি হোস্টেলে থেকে কী করছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
চব্বিশ ঘন্টা আগেই যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা প্রত্যেকে এই ঘটনা সময় যাদবপুর হোস্টেলে ছিলেন। তাদের মধ্যে ছিলেন দুই প্রাক্তনী। লক্ষ্য করা যাচ্ছে যে যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় প্রাক্তনীদের যোগাযোগ রয়েছে যথেষ্ট মাত্রায়। প্রথম ধৃত ছিলেন প্রাক্তনী। ত্রয়োদশ ধৃতও প্রাক্তনী।
দক্ষিণ দমদমে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, কড়া গাইডলাইন জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
গ্রেফতার হওয়ার আগেই ধৃত জয়দীপ চাঞ্চল্যকর কিছু বিষয় সংবাদ মাধ্যমে জানায়। ধৃত আগেই জানিয়েছিল,পুলিশকে হোস্টেলে ঢুকতে দিতে বাধা দিতে তার উপর চাপ সৃষ্টি করেছিল সহ আবাসিকরা । হোস্টেল সুপারও সে সময় গেটের তালা লাগিয়ে দিতে বলেছিলেন। এই বিবৃতির পরে পুলিশদের ৱ্যাডারে ছিলেন জয়দীপ।জয়দীপ সেরাতে কী করেছিলেন, কীভাবে তিনি ষড়যন্ত্র অংশীদার হয়েছিলেন তা বিশদে জানতে পুলিশ রবিবার জয়দীপকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় জিজ্ঞাসাবাদের জন্য।।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের