সানি রায়,সময় কলকাতা ডেস্, ২০ আগস্ট : সুগভীর সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে বিপত্তি। মৃত্যু হল দুই ভাইয়ের। হাত পিছলে ট্যাঙ্কের ভেতরে একজন পড়ে গেলে তাঁকে তুলতে নিচে নামতে গিয়ে পড়ে যায় আরেকজন। দুজনের কেউই জীবিত অবস্থায় ফিরতে পারেন নি। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় দুজনেরই।জলপাইগুড়ির মালবাজার এলাকায় নির্মায়মান সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে রবিবার সকালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।
মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনির গুয়াবাড়ি এলাকায় যে সেপটিক ট্যাঙ্ক সংক্রান্ত দুর্ঘটনা ঘটে সেই সেপটিক ট্যাঙ্কটি একমাস আগেই লাগানো হয়েছিল । মৃত আমিনুল ইসলাম (২৭)ও শাহিদ আহমেদ (২০) দুই ভাই এই সাটারিং লাগিয়েছিলেন । জানা গিয়েছে মৃত দুজন তাঁরা পেশায় রাজমিস্ত্রী। তাঁদের বাড়ি ওই এলাকার ২০/১৪১ পার্টে।সম্পর্কে মৃত দুই যুবক খুড়তুতো -জ্যাঠতুতো ভাই। একই বাড়ির বাসিন্দা।স্থানীয় সুত্রে জানা গিয়েছে , রবিবার সকালে স্থানীয় এক বাড়িতে ওই দুই ভাই সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে যান । রবিবার সকালে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বড় ভাই আমিনুল অসাবধানতা বশত নিচে পড়ে যায়।তাকে তুলতে গিয়ে ছোট ভাইও নিচে পড়ে যায়।ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাব ছিল বলেই মনে করা হচ্ছে।এছাড়াও জল ও গ্যাস জমে থাকায় দুই জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
এলাকাবাসীরা পুলিশ ও দমকলে খবর দেন।খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। চলে আসে মাল থানার পুলিশ। এরপর পাম্পের সাহায্যে জল বের করে মৃতদেহ দুটি উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে আসে।এই ঘটনায় গোটা ৬০ নম্বর কলোনি এলাকা শোকমগ্ন হয়ে পড়ে। মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।।
আরও পড়ুন :বানারহাটে ভুয়ো চিকিৎসক নন্দগোপালের পাল্লায় পড়ে বেঘোরে প্রাণ গেল রোগীর


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?