Home » ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্ট: বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে।দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও  আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গত সপ্তাহেই বৃষ্টির কারণে একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ।  এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে বেড়েছে ভ্যাপসা গরম। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৭ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন    সফল চন্দ্রাভিযানের নেপথ্যে জলপাইগুড়ির বাঙালি বিজ্ঞানী কৌশিক নাগ

পূর্বাভাস বলছে, আগামী ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৫ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। বুধবার থেকে বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরেও। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author