Home » ঘুমের দেশে ‘আনন্দ’ চলচ্চিত্রের পরিচিত মুখ সীমা দেও

ঘুমের দেশে ‘আনন্দ’ চলচ্চিত্রের পরিচিত মুখ সীমা দেও

সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্ট : আনন্দ সিনেমায় তাঁর অভিনয় মানুষ মনে রাখবে, মনে রাখবে কোৱা কাগজ আর কোশিস সিনেমায় তাঁর অভিনয়। মনে রাখবে সীমা দেওকে। ৮০ টির বেশি হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। চলে গেলেন সীমা দেও।  বৃহস্পতিবার সকাল ৯টায় বান্দ্রায় নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। অ্যালজাইমার ও অন্য কয়েকটি ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৮১।

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর

সীমা দেওকে ২০২১ সালে শেষ দেখা গিয়েছিল মারাঠি চলচ্চিত্র  জীবনসন্ধ্যায়। এরপরে তাঁর অভিনয়জীবনে রাত্রি নেমে আসে বিভিন্ন শারীরিকও পারিবারিক সমস্যায়। ২০২২ সালে তাঁর স্বামী রমেশ দেও প্রয়াত হন।সীমা দেও রেখে গিয়েছেন তাঁর দুই পুত্র অভিনয় ও আজিঙ্ক-কে ।আজিঙ্ক দেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় দেও ব্ল্যাক মেল, দিল্লী বেলি প্রভৃতি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সন্ধ্যেয় শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য হওয়ার কথা ।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয় জগত। তাঁর সমসাময়িকদের অনেকেই প্রয়াত।যে চলচ্চিত্র তাঁকে সর্বাধিক সাফল্য দিয়েছিল ,১৯৭১ সালে মুক্তি পাওয়া সেই আনন্দ চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জি অনেকদিন আগেই চলে গিয়েছেন, ২০১২ সালে চলে গিয়েছেন রাজেশ খান্নাও। সুমিতা স্যান্যাল প্রয়াত হয়েছেন ২০১৭ সালে। অমিতাভ বচ্চন আছেন তবে সীমা দেও চলে গেলেন। পুত্র অভিনয় জানিয়েছেন, শেষের দিকে সীমা দেও কিছুই মনে রাখতে পারতেন না, হাঁটাচলায় সমস্যা দেখা দেয়। অবশেষে তিনি পরপারে পাড়ি দিলেন।  আনন্দ চলচ্চিত্র বলে, মানুষ বেঁচে থাকে কাজের মধ্যে দিয়ে।সীমা দেও  আনন্দ সহ একরাশ চলচ্চিত্রে তার কাজের জন্য বেঁচে থাকবেন।।

About Post Author