সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্ট : ধূপগুড়ি উপনির্বাচন শিয়রে আর একের পর এক খবরে চাঞ্চল্য ছড়াচ্ছে ধূপগুড়িতে। এবার ভোটের মুখে চেকিং চলাকালীন বাজেয়াপ্ত হল বিপুল পরিমান নগদ টাকা। বুধবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে দু-জনের কাছ থেকে নয় লক্ষ ও সাড়ে চার লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। যাদের থেকে টাকা উদ্ধার হয়েছে,তারা কেউই বৈধ কোনও নথি দেখাতে পারে নি।ধূপগুড়ির বিডিও জয়ন্ত রায় জানান, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম ও পুলিশের চেকিং চলাকালীন অসমের বরপেটা থেকে বিহারগামী একটি গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। পুরো বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হয়েছে। সঠিক নথি দেখাতে পারলে বাজেয়াপ্ত হওয়া টাকা ফেরত পাওয়া যেতে পারে।
আরও পড়ুন :৫৪ বছর পথ চলার পরে ইসরোর সাফল্য,চাঁদে সফল অবতরণ চন্দ্রযানের
সূত্রের খবর, আলতাফ হোসেনের থেকে নয় লক্ষ এবং ইদ্রিশ আলির থেকে সাড়ে চার লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এরা পূর্ব ভারতের অসম থেকে বিহারে মহিষ কেনার জন্যে টাকা নিয়ে যাচ্ছিল। কিন্তু বৈধ কাগজ না থাকায় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।পুরো বিষয়টি কমিশনের আধিকারিকরা খতিয়ে দেখছে। এমনকি অসম সীমান্ত এরা কীভাবে পার করল তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন রয়েছে অনেক। তথাপি ভোটের মুখে এই সাড়ে তেরো লক্ষ টাকা উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ধূপগুড়ি উপনির্বাচন আর বিশেষ দেরি নেই। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে ভোট, ৮ সেপ্টেম্বর ফল ঘোষণা।।
আরও পড়ুন :সফল চন্দ্রাভিযানের নেপথ্যে জলপাইগুড়ির বাঙালি বিজ্ঞানী কৌশিক নাগ


More Stories
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের