Home » এই খাবার পাতে রাখলেই বিদায় জানাবে ফ্যাটি লিভারের সমস্যা

এই খাবার পাতে রাখলেই বিদায় জানাবে ফ্যাটি লিভারের সমস্যা

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা সাধারণ একটি রোগ হয়ে উঠেছে। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অনিয়মিত জীবনযাপনই মূলত ফ্যাটি লিভারের সমস্যা বাড়িয়ে তোলে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মূলত এই দুই প্রকারের ফ্যাটি লিভার হয়। চর্বিযুক্ত খাবার খাওয়া,অতিরিক্ত ওজনই মূলত ফ্যাটি লিভার রোগের জন্য দায়ী। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের পরিবর্তন আনলে তা মোকাবিলা করা সম্ভব। তবে, অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে সময়মত সচেতন না হলে লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে লিভারের কার্যক্ষমতা হারিয়ে যায়। এতে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি। লিভারকে সুস্থ রাখতে চাইলে কিছু খাবারের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি কিছু খাবারকে উপেক্ষাও করতে হবে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই ডায়েটের দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে আপনি ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে এই খাবার পাতে রাখুন-

ওমেগা থ্রি যুক্ত খাবার

কিছু ফ্যাট শরীরের জন্য ভালো। এই তালিকায় রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড গোটা শরীরের উপকার করে। এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পাশাপাশি কমায় ট্রাইগ্লিসারাইডস। তাই লিভারকে সুস্থ রাখতে ওমেগা থ্রি যুক্ত খাবার খান। এক্ষেত্রে ফ্ল্যাক্সসিড, আমন্ড ও ওয়ালনাট খেতে পারেন। এছাড়া স্যালমন, সার্ডিনের মতো বিদেশি মাছও খেতে পারেন।

আদা-তুলসি দিয়ে চা

দিনে একবার হলেও আদা তুলসি দিয়ে চা খেতে পারেন। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফাইন যা জন্ডিসের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও ব্ল্যাক কফি খেতে পারেন। এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

ব্রকোলি

ব্রকোলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।  পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভানয়েডসে ভরপুর ব্রকলি। তাই নিয়মিত ব্রকোলি খান। ব্রকোলি খেলে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা সুস্থ থাকবেন। এই খাবারে এমন কিছু উপাদান রয়েছে যা লিভারে থাকা ফ্যাট ঝরায় এবং নতুন করে মেদ জমতে বাধা দেয়।

আরও পড়ুন   ছাত্রমৃত্যুর জের, যাদবপুর ক্যাম্পাসে সেনার পোশাক পরা সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেফতার করল পুলিশ

ফ্রেশ সবজি আর ফল

ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের নিয়মিত ফ্রেশ সবজি এবং ফল খেতে হবে। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের বিপাক ক্রিয়াকে সুস্থ রাখে। এরমধ্যে আপনি মিষ্টি আলু,টমেটো, গাজর, ব্রকোলি, ফুলকপি, ক্র্যানবেরি, ব্লুবেরি, আঙুর, পেঁপে ইত্যাদি খেতে পারেন।

গোটা শস্যদানা

কিছু গোটা শস্য দানা, যাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেমন ওটস, বিভিন্ন বীজ, শস্যদানা।এছাড়া বাদাম এবং আমন্ডে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, ফেনোলিক অ্যাসিড যা লিভারের জন্য খুবই উপকারী।

About Post Author