Home » রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে? আজ থেকেই সতর্ক হন

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে? আজ থেকেই সতর্ক হন

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্ট: কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো বিভিন্ন রোগের। আর এই প্রতিটি রোগের জন্য মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন রক্তে কোলেস্টেরলের নিয়ন্ত্রণে রাখতে দামি ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি কিছু খাবার খুব উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই খাবারগুলির ভূমিকা অনস্বীকার্য। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ব্যাপক সাহায্য করে-

বিউলির ডাল
এই ডাল খেতে খুবই সুস্বাদু। ইডলি,ধোসা,বড়া এই ডাল দিয়েই তৈরি করা হয়।এই ডালে রয়েছে,প্রোটিন,পটাশিয়াম,ক্যালশিয়াম,আয়রন,ভিটামিন এ এবং বি। এছাড়াও এই ডালে সলিউবল এবং নন সলিউবল ফাইবার রয়েছে। যা হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল দূর করতে এই ডালের জুড়ি মেলা ভার।

হাই ফাইবার যুক্ত ফল
যে কোনও ফলই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে আপেল আর ন্যাশপাতিতে ফাইবারের মাত্রা বেশি থাকায় রক্তে ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়। এছাড়াও এইসব ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যা হার্টের অসুখ কমাতে ব্যাপক সাহায্য করে।

আরও পড়ুন    মিজোরামে কাজ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান রেল ব্রিজ, মৃত ১৭ শ্রমিক

বেরি স্মুদি
স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফাইবার রয়েছে। কম ফ্যাট যুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। সপ্তাহে কমপক্ষে ৩ দিন এটি খেতে পারেন। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

সবুজ শাকপাতা

শাকপাতা বহু গুণে সমৃদ্ধ। খনিজ, ভিটামিনে ভরপুর। তাই রোগ প্রতিরোধের দারুণ কার্যকরী এই খাবার। সবুজ শাকপাতা শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে বের করে দেয়। ভালো কোলেস্টেরল বাড়ানোর কাজেও এই খাবার উপকারী। তাই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আজ থেকেই শাকপাতা খান।

About Post Author