সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট : রেকর্ড চিরকাল অক্ষত থাকে না। রবিবার যুবভারতীতে মুম্বই সিটি এফসির মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড ভাঙল। সবুজ মেরুন এদিন মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল। এদিন মোহনবাগানের হয়ে গোল করেন জেসন কামিন্স , মনবীর সিংহ এবং আনোয়ার আলি। মুম্বইয়ের গোলদাতা হর্হে দিয়াস। সবুজ মেরুন এদিন মুম্বই সিটি এফসিকে হারাল, আরও বেশি গোল হতে পারত। প্রথমার্ধে মোহনবাগান এগিয়েছিল ২-১ গোলে। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে মুম্বই সিটি এফসি। মোহনবাগান ও রেফারিং নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে। সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া।
রবিবার সন্ধ্যেবেলা বেশ ঝকঝকে দেখিয়েছে মোহনবাগানের ফুটবলারদের । গতি এবং বুদ্ধির প্রয়োগ দেখিয়েছেন তাঁরা ।মুম্বই সিটি এফসি যে বাগানের বরাবরের গাঁট সেকথা হয় তাঁরা জানতেন না অথবা তাঁরা সেকথা জেনেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এরকম গাঁট ভাঙতে। মুম্বাই সিটি এফসির দুর্গে ফাটল ধরানোর কাজ আরম্ভ করেন জেসন কামিন্স । মাত্র ৭ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয় মোহনবাগান। গোলরক্ষককে টপকে গোল করতে গেলে মুম্বইয়ের গোলরক্ষক লাচেনপা ফাউল করেন কামিন্সকে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্বয়ং কামিন্স। ২৮ মিনিটে সমতা ফেরায় মুম্বই। নগুয়েরার ক্রস বিশাল কাইথ আংশিক প্রতিরোধ করলে দিয়াজ গোল করেন। কিন্তু মাত্র ২ মিনিট মুম্বইয়ের আনন্দ স্থায়ী হয়। হুগো বুমোসের ক্রস থেকে গোল করেন মনবীর সিংহ। দ্বিতীয়দের শুরু থেকে গোল শোধ করার জন্য মুম্বই ঝাঁপায়। ৫৫ মিনিটে আনোয়ার বক্সে ফেলে দিয়েছিলেন স্টুয়ার্টকে। রেফারির সিদ্ধান্ত মুম্বই দলের অনুকূলে যায় নি। দ্বিতীয় অর্ধের বাকি সময় সেয়ানে লড়াই হলেও ৬৪ মিনিটে আশিক কুরনিয়নের ক্রস থেকে হেডে গোল করে গোলের ব্যবধান বাড়ান আনোয়ার।।
আরও পড়ুন :কোপেনহেগেনে বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থেমে গেলেন প্রণয়


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত