সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট: কাতলা মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। কাতলা মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে সবসময়ই ভালো কাতলা মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন কাতলা মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে কাতলা মাছের ভর্তা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই কাতলা মাছের ভর্তা। বাড়ির বড়োরা কাতলা মাছের ভর্তা একেবারে চেটেপুটে খাবে। কাতলা মাছের ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ
কাতলা মাছ: ৫০০ গ্রাম
কাঁচা লঙ্কা: ২টি
রসুনের কোয়া: ৪-৫টি
হলুদ: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
ধনে পাতা: আধ কাপ
পেঁয়াজ: ২টি
শুকনো লঙ্কা: ২টি
সর্ষের তেল: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
আরও পড়ুন মটনের স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন

প্রণালী
প্রথমে কাতলা মাছ ভাল করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখুন। আধঘণ্টা পর ধুয়ে নিয়ে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে কাতলা মাছগুলি ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। এবার একটু ঠান্ডা হলে সব উপকরণ মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। আপনি শিলে বা হাত দিয়েও মেখে নিতে পারেন। পরিবেশন করার আগে শুধু ধনেপাতা এবং কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা কাতলা মাছের ভর্তা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি