সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট: দক্ষিণবঙ্গে বড়সড় হাওয়া বদল। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। লাক্ষাদ্বীপ ও কেরালা সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে, আপাতত ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। জানা গিয়েছে কলকাতায় তেমনভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন বাজি বিস্ফোরণ কাণ্ডের পরে বারাসাতের অদূরে বাজি বোঝাই তিনটি ট্রাক আটক
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তবে, গুমোট আবহাওয়া জেরে বেড়েছে ভ্যাপসা গরম। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৩ থেকে ৯০ শতাংশ।
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা