Home » ভাইয়ের জন্য বানিয়ে ফেলুন ‘রাখি স্পেশাল’ মটন কালিয়া

ভাইয়ের জন্য বানিয়ে ফেলুন ‘রাখি স্পেশাল’ মটন কালিয়া

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট: মটন চিরকালই বাঙালির বড্ড প্রিয়। আর রাখি বন্ধন উপলক্ষে ভাইয়ের পাতে মটন থাকবে না,তা আবার হয় নাকি? মটন ছাড়া বাঙালির যে কোন অনুষ্ঠানই যেন অসম্পূর্ণ। রাখি বন্ধন মানেই কি শুধু মিষ্টি মুখ? সেই দস্তর ভেঙ্গে এবার ভাইদের পাতে পড়ুন ‘রাখি স্পেশাল’ মটন কালিয়া। গরম ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে মটন কালিয়া। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মটন কালিয়া। অন্যরকম স্বাদের ‘রাখি স্পেশাল’ মটন কালিয়া একেবারে চেটেপুটে খাবে সকলেই। মটন কালিয়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

খাসির মাংস-৫০০ গ্রাম

টক দই-১ কাপ

মৌরি-১ চা চামচ

হিং-সামান্য

নারকেল কোরা-৫ টেবিল চামচ

দুধ-সামান্য

জিরে-১ চা চামচ

রসুন-১২-১৫ কোয়া

পেঁয়াজ কুচি-১ চা চামচ

সর্ষের তেল-আধ কাপ

চিনি-২ চা চামচ

তেজপাতা-দু’টি

নুন-স্বাদ মতো

আরও পড়ুন   শক্তিগড় শুটআউট: প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ গ্রেফতার করল ‘দুষ্কৃতী’কে

প্রণালী

প্রথমেই পাঁঠার মাংস ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে একঘণ্টা ম্যারিনেট করে রেখে  দিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজ লাল হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে অল্প কষে নিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। তিনটে সিটি পড়লেই প্রেশার কুকার থেকে নামিয়ে নিন। ২০ মিনিট পর প্রেশারের ঢাকনা খুলে মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন কালিয়া।

About Post Author