সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্ট: দক্ষিণবঙ্গে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। বৃহস্পতিবার নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপ ও কেরালা সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টি হবেনা বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। তবে, ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বিকেলের পর থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধাবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৭৫ শতাংশ।
আরও পড়ুন ধর্ষণ ও ধর্মান্তরিত করে তালাক দেওয়ার অভিযোগ থানে জেলায়

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও বর্ধমানে শুক্রবার থেকে তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়বে। তবে,উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!