সময় কলকাতা ডেস্ক, ৩১ অগস্ট: লাঞ্চ হোক বা ডিনার, চিকেন হলেই সবার মনে একটা আলাদাই আনন্দ থাকে। কিন্তু চিকেনের একইরকম ঝোল, কষা সবসময় কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির স্টাইলে পেশোয়ারি চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পেশোয়ারি চিকেন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই পেশোয়ারি চিকেন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। পেশোয়ারি চিকেন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। পেশোয়ারি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন- ১ কেজি
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩টি
ঘি- পরিমাণ মত

হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
জায়ফল ও জয়িত্রী গুঁড়ো- ২ চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ
আরও পড়ুন ভাইয়ের জন্য বানিয়ে ফেলুন ‘রাখি স্পেশাল’ মটন কালিয়া

রন্ধন প্রণালী
প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে চিকেন দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, জায়ফল ও জয়িত্রী গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ও ঘি ছড়িয়ে দিন। ব্যস তৈরি পেশোয়ারি চিকেন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি